ভোর ৫:২২ সোমবার ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বুয়েটসহ প্রকৌশল শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’

অনলাইন ডেস্ক :

তিন দফা দাবি আদায়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) সহ দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন। এই কর্মসূচির কারণে বৃহস্পতিবার সকাল থেকে সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে।বুধবারও শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগ ও আশপাশের এলাকা অবরোধ করে বিক্ষোভ করেন। দুপুর দেড়টার দিকে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস ব্যবহার করে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

শিক্ষার্থীদের মূল দাবিগুলো   সহকারী প্রকৌশলী পদে নিয়োগ: নবম গ্রেডের সহকারী প্রকৌশলী পদে শুধুমাত্র লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ এবং ন্যূনতম যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ার নির্ধারণ করা।

১০ম গ্রেডে আবেদনের সুযোগ: ডিপ্লোমাধারীদের জন্য সংরক্ষিত দশম গ্রেডের পদগুলোতে যেন বিএসসি ডিগ্রিধারীরাও আবেদন করতে পারেন, সেই ব্যবস্থা করা।

‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার: শুধুমাত্র যারা বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করবেন, তারাই যেন ‘প্রকৌশলী’ (ইঞ্জিনিয়ার) পদবি ব্যবহার করতে পারেন, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া।

এদিকে, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার গতকাল বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের পেশাগত দাবির যৌক্তিকতা যাচাই করতে একটি কমিটি গঠন করেছে। তবে আন্দোলনকারীরা এই কমিটির কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করে জানান যে, তাদের দাবির কোনো সুরাহা হয়নি। এই পরিস্থিতিতে আজ বিকাল ৫টায় এ বিষয়ে জরুরি সভা ডেকেছেন শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *