রাত ১১:৪৫ বুধবার ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাদল ফুডস্ এর পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা

গাজীপুর জেলার সুপরিচিত খাদ্যপ্রতিষ্ঠান বাদল ফুডস বেকারি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ গাজীপুর জেলার সকল মুসলিম ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।
এক শুভেচ্ছা বার্তায় বাদল ফুডস্ এর   পরিচালক মুফতী ইয়াকুব  বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির এক মহিমান্বিত উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ আমাদের মাঝে নিয়ে আসে ভালোবাসা, সহমর্মিতা ও পারস্পরিক সৌহার্দ্যের বার্তা। এই পবিত্র দিনে ধনী-গরিব, ভেদাভেদ ভুলে সবাই যেন আনন্দ ভাগাভাগি করে নেয়—এটাই ঈদের মূল শিক্ষা।
বার্তায় তিনি আরও বলা হয়, গাজীপুরসহ দেশের সর্বস্তরের মানুষের সুখ-শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বাদল ফুডস্  পরিবার সকলকে জানাচ্ছে ঈদের আন্তরিক শুভেচ্ছা—“ঈদ মোবারক”।
সবাইকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে ঈদের আনন্দ উদযাপনের আহ্বান জানিয়ে প্রতিষ্ঠানটি জানায়, ভবিষ্যতেও মানসম্মত ও সুস্বাদু বেকারি পণ্য দিয়ে মানুষের আস্থা ধরে রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
—বাদল ফুডস্  পরিবার, গাজীপুর। 🎉🌙✨

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *