
গাজীপুর জেলার সুপরিচিত খাদ্যপ্রতিষ্ঠান বাদল ফুডস বেকারি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ গাজীপুর জেলার সকল মুসলিম ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।
এক শুভেচ্ছা বার্তায় বাদল ফুডস্ এর পরিচালক মুফতী ইয়াকুব বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির এক মহিমান্বিত উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ আমাদের মাঝে নিয়ে আসে ভালোবাসা, সহমর্মিতা ও পারস্পরিক সৌহার্দ্যের বার্তা। এই পবিত্র দিনে ধনী-গরিব, ভেদাভেদ ভুলে সবাই যেন আনন্দ ভাগাভাগি করে নেয়—এটাই ঈদের মূল শিক্ষা।
বার্তায় তিনি আরও বলা হয়, গাজীপুরসহ দেশের সর্বস্তরের মানুষের সুখ-শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বাদল ফুডস্ পরিবার সকলকে জানাচ্ছে ঈদের আন্তরিক শুভেচ্ছা—“ঈদ মোবারক”।
সবাইকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে ঈদের আনন্দ উদযাপনের আহ্বান জানিয়ে প্রতিষ্ঠানটি জানায়, ভবিষ্যতেও মানসম্মত ও সুস্বাদু বেকারি পণ্য দিয়ে মানুষের আস্থা ধরে রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
—বাদল ফুডস্ পরিবার, গাজীপুর। 🎉🌙✨