
নুডুলস বা পাস্তা কিভাবে ঝরঝরে করে তৈরির করা যায় সেই বিষয়ে কিছু টিপস নিয়ে আলোচনা করা হল।
টিপস:
★নুডলস সিদ্ধের সময় সামান্য তেল দিন ।
★একদম নরম করে সিদ্ধ না করে শক্ত থাকতেই নামিয়ে নিন।
★সিদ্ধ করার পরে ছিদ্র যুক্ত পাত্রে ঢেলে ঠাণ্ডা পানি দিয়ে ভাল করে ধুয়ে নিন ।
★ জল জল টাইপের সবজি না দিয়ে শুকনা টাইপের সবজি দিন । জল টাইপের সবজি যেমন টম্যাটো দিতে চাইলে আগে ভাল ভাবে ভেজে নিন ।
★বেশি সিদ্ধ হয়ে গেলে তাড়াতাড়ি পানি ঝরিয়ে ফ্যানের নিচে শুকাতে দিন।
★ বেশি নুডলস এক সাথে সিদ্ধ করলে যেমন ১৫-১৬ জনের জন্য করলে নুডলস গরম পানি দিন এবং একবার জল ফুটে উঠার সাথে সাথে নামিয়ে নিন ।
৭। নুডলস সিদ্ধের সময় বেশি পানি দিয়ে সিদ্ধ করুন । তিনগুন বেশি দিলে ভাল ।
৮। টগবগে ফুটন্ত পানিতে সবসময় নুডলস সিদ্ধ করুন।
টিপস দিয়েছেন….
শিলা রহমান,
একজন সৌখিন রন্ধন শিল্পী ও পরিচালক সল্ট এন্ড বাটার রেস্টুরেন্টে।