দুপুর ২:৪৯ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুর সিটির ৫০ নং ওয়ার্ডবাসীকে কাজী হুমায়ুন কবিরের ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫০ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ৫০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী হুমায়ুন কবির।

এক শুভেচ্ছ বার্তায় তিনি বলেন ” পবিত্র  ঈদুল ফিতর আমাদের দ্বারে সমাগত। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আসছে মুসলিম উম্মাহর সবচাইতে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এই আনন্দঘন মুহূর্তকে কেন্দ্র করে ইকরা সুন্নাহ্ ফাউন্ডেশন ও পাঠাগারের সকল সদস্য, পাঠক এবং শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

​তিনি আরও বলেন ‘ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই সকল ভেদাভেদ ভুলে একে অপরের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়া। ইকরা সুন্নাহ্ ফাউন্ডেশন ও পাঠাগার সব সময় জ্ঞানভিত্তিক সমাজ গঠন এবং আর্তমানবতার সেবায় নিয়োজিত। আমরা চাই এই ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে, বিশেষ করে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফুটুক আমাদের সকলের সহযোগিতায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *