পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫০ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ৫০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী হুমায়ুন কবির।
এক শুভেচ্ছ বার্তায় তিনি বলেন " পবিত্র ঈদুল ফিতর আমাদের দ্বারে সমাগত। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আসছে মুসলিম উম্মাহর সবচাইতে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এই আনন্দঘন মুহূর্তকে কেন্দ্র করে ইকরা সুন্নাহ্ ফাউন্ডেশন ও পাঠাগারের সকল সদস্য, পাঠক এবং শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
তিনি আরও বলেন 'ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই সকল ভেদাভেদ ভুলে একে অপরের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়া। ইকরা সুন্নাহ্ ফাউন্ডেশন ও পাঠাগার সব সময় জ্ঞানভিত্তিক সমাজ গঠন এবং আর্তমানবতার সেবায় নিয়োজিত। আমরা চাই এই ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে, বিশেষ করে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফুটুক আমাদের সকলের সহযোগিতায়।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com