
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের ক্ষেতলালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসুচীর মধ্যদিয়ে উৎযাপন করেছেন কালাই,ক্ষেতলাল, আক্কেলপুরের নির্যাতিত নিপিড়ীত ও মজলুম বিএনপির নেতা কর্মীরা।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে ক্ষেতলাল উপজেলার মামুদপুর চৌমুহনী বাজার এ প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও জয়পুরহাট -২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্বাস আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ক্ষেতলাল পৌর বিএনপির সাবেক সাধারণ মতিয়ার রহমান বাধঁন, ক্ষেতলাল যুবদলের সাবেক সভাপতি আজাদুল ইসলাম, ছানোয়ার কাজী, জিয়াউর রহমান জিয়া, বাইজিদ মন্ডল, ইরান শিকদার, মেজবাহ উদ্দিন, মাহবুব। এ সময় উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।