রাত ১১:৩০ শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষেতলালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের ক্ষেতলালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসুচীর মধ্যদিয়ে উৎযাপন করেছেন কালাই,ক্ষেতলাল, আক্কেলপুরের নির্যাতিত নিপিড়ীত ও মজলুম বিএনপির নেতা কর্মীরা।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে ক্ষেতলাল উপজেলার মামুদপুর চৌমুহনী বাজার এ প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও জয়পুরহাট -২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্বাস আলী।

অনুষ্ঠান মঞ্চের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নেত্রীবৃন্দ। পরে আব্বাস আলীর নেতৃত্বে আনন্দ মিছিল ওই বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মঞ্চে এসে শেষ করে। ক্ষেতলাল উপজেলার বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ফকরুজ্জামান চৌধুরী রুমির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ মৎসজীবী দলের যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন , ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা রহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ক্ষেতলাল পৌর বিএনপির সাবেক সাধারণ মতিয়ার রহমান বাধঁন, ক্ষেতলাল যুবদলের সাবেক সভাপতি আজাদুল ইসলাম, ছানোয়ার কাজী, জিয়াউর রহমান জিয়া, বাইজিদ মন্ডল, ইরান শিকদার, মেজবাহ উদ্দিন, মাহবুব। এ সময় উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *