বিকাল ৪:১১ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পরশুরাম সীমান্তে দুই বাংলাদেশি নারীকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ

পরশুরাম (ফেনী) প্রতিনিধি:

ভারতের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশ করার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’ র হাতে আটক দুই বাংলাদেশী নারীকে বিজিবির কাছে ফেরত দিল ভারতীয় বিএসএফ এসময় বাংলাদেশ ও ভারতের বিজিবি-বিএসএফ’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেনীর পরশুরামের বিলোনিয়া সীমান্তে মুহুরি ঘাট ইমিগ্রেশন ও শুল্ক স্টেশনে বুধবার (৩ সেপ্টেম্বর) মধ্যরাতে দুই নারীকে ফেরত দেওয়া হয়।

তারা হলেন হোসনে আরা খাতুন (২৬), পিতা আব্দুল হাকিম, গ্রাম: ভাদুরী, ডাকঘর: ডুমারিয়া, থানা- হরিংডাঙ্গা, জেলা- খুলনা। এবং মাকসুদা বেগম (৩৪) পিতা- মৃত হাসিম হাওলাদার, সাং বিক্রমপুর, ডাকঘর, শ্রীনগর, থানা- শ্রীনগর, জেলা- মুন্সিগঞ্জ।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র মজুমদারহাট ক্যাম্পের সুবেদার মোঃ শাহজাহান , ভারতীয় বিএসএফের বিলোনিয়া ক্যাম্পের এসি শেখ রাকুল কুমারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র মজুমদারহাট ক্যাম্পের সুবেদার মোঃ শাহজাহান দুই নারীকে ফেরত দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *