
পরশুরাম (ফেনী) প্রতিনিধি:
ভারতের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশ করার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’ র হাতে আটক দুই বাংলাদেশী নারীকে বিজিবির কাছে ফেরত দিল ভারতীয় বিএসএফ এসময় বাংলাদেশ ও ভারতের বিজিবি-বিএসএফ’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফেনীর পরশুরামের বিলোনিয়া সীমান্তে মুহুরি ঘাট ইমিগ্রেশন ও শুল্ক স্টেশনে বুধবার (৩ সেপ্টেম্বর) মধ্যরাতে দুই নারীকে ফেরত দেওয়া হয়।
তারা হলেন হোসনে আরা খাতুন (২৬), পিতা আব্দুল হাকিম, গ্রাম: ভাদুরী, ডাকঘর: ডুমারিয়া, থানা- হরিংডাঙ্গা, জেলা- খুলনা। এবং মাকসুদা বেগম (৩৪) পিতা- মৃত হাসিম হাওলাদার, সাং বিক্রমপুর, ডাকঘর, শ্রীনগর, থানা- শ্রীনগর, জেলা- মুন্সিগঞ্জ।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র মজুমদারহাট ক্যাম্পের সুবেদার মোঃ শাহজাহান , ভারতীয় বিএসএফের বিলোনিয়া ক্যাম্পের এসি শেখ রাকুল কুমারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বর্তমানে দুই নারী বিজিবির হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে বৃহস্পতিবার সকালে পরশুরাম মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানা যায়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র মজুমদারহাট ক্যাম্পের সুবেদার মোঃ শাহজাহান দুই নারীকে ফেরত দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।