সন্ধ্যা ৭:১৩ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরের মিঠাপুকুরে সেপটি ট্যাংকে পরে মা- ছেলে সহ ৩ জনের মৃত্যু

মিঠাপুকুর ( রংপুর)  প্রতিনিধি :

বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে রংপুরের মিঠাপুকুর উপজেলার উদয়পুর গ্রামে সেপটি ট্যাংকে পরে মা ও ছেলে সহ ৩ জনের মৃত্যু হয়েছে  । খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। পরে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়।নিহতরা হলেন- মা দেলোয়ারা বেগম ও তার ছেলে ইদা মিয়া এবং প্রতিবেশী ইবলুল মিয়া।

জানা যায়, দেলোয়ারা নামে এক নারী সেপটিক ট্যাংক ভেঙে পড়ে যায়। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে ছেলে ইদা ও প্রতিবেশী ইবলুল মিয়াও ট্যাংকে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট তাদের মরদেহ উদ্ধার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *