মিঠাপুকুর ( রংপুর) প্রতিনিধি :
বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে রংপুরের মিঠাপুকুর উপজেলার উদয়পুর গ্রামে সেপটি ট্যাংকে পরে মা ও ছেলে সহ ৩ জনের মৃত্যু হয়েছে । খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। পরে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়।নিহতরা হলেন- মা দেলোয়ারা বেগম ও তার ছেলে ইদা মিয়া এবং প্রতিবেশী ইবলুল মিয়া।
জানা যায়, দেলোয়ারা নামে এক নারী সেপটিক ট্যাংক ভেঙে পড়ে যায়। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে ছেলে ইদা ও প্রতিবেশী ইবলুল মিয়াও ট্যাংকে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট তাদের মরদেহ উদ্ধার করে।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com