বিকাল ৪:০৮ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরের টংগীর তিলারগাতি এলাকায় ইফতার মাহফিল

টঙ্গী(গাজীপুর)  প্রতিনিধি :
গাজীপুর সিটি করপোরেশনের ৫২ নং ওয়ার্ড টঙ্গীর তিলার গাথী এলাকায় যুবলীগ নেতা মোঃ রুবেল খানের পিতা মরহুম ইব্রাহিম খানের মৃত্যুর ৪০ দিন উপলক্ষে হজরত আলী (রঃ)জামে মসজিদে আলোচনা সভা ও দোয়া ইফতার মাহফিল গতকাল বুধবার যুবলীগ নেতা মোঃ রুবেল খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র , ৫২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল আলীম মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, ৫২ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ মাহবুব উল আলম, কাউন্সিলর পদপ্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম, টঙ্গী পশ্চিম থানা কৃষক লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিন, ৫২ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক আলী আজম, আওয়ামী লীগ নেতা চাঁনমিয়া, মোঃ মোস্তফা মিয়া,মোঃ শাহীন মিয়া, নুর মোহাম্মদ শামীম, সাহানুল্লাহ,আব্দুল আউয়াল ভুঁইয়া,গাজীপুর মহানগর ৪৯ নং ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ ফজল করিম, ৫১ নং যুবলীগ নেতা মোঃ মোস্তফা মিয়া,৫২ নং ওয়ার্ড যুবলীগ নেতা শরিফুল ইসলাম বাঁধন,৫৩ নং ওয়ার্ড যুবলীগ নেতা আলা আমিন, ৫২ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম প্রমুখ, উল্লেখ যুবলীগ নেতা মোঃ রুবেল খানের পিতা মরহুম ইব্রাহিম খান ১৭ ই ফেরুয়ারী ইন্তেকাল করেন, মৃত্যু কালে তিনি ১ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগায়ী রেখে গেছেন, গতকাল বুধবার মরহুমের মৃত্যুর ৪০ দিন উপলক্ষে হজরত আলী (রা) জামে মসজিদে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মিলাদ মাহফিল ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *