ভোর ৫:১৪ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথমবার উপস্থাপনায় একঝাঁক তারকার শিল্পীর সাথে পরীমণি

 

মাসুদ আলম :: ক্যারিয়ারে প্রথমবার কোনো ম্যাগাজিন অনুষ্ঠানের উপস্থাপনা করলেন চিত্রনায়িকা পরীমণি। এবার ঈদ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রে  প্রচারিত হবে তারকাবহুল বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘তারার মেলা’।  উপস্থাপক হিসেবে দেখা যাবে পরীমণীকে ।

বিনোদন জগতের একঝাঁক তারকা শিল্পীর অংশগ্রহণে ঈদের এই বিশেষ অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের দিন রাত ৯টায়। বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নূর আনোয়ার রনজুর পরিচালনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তারিকুজ্জামান ও জামাল উদ্দিন জয়।

চট্টগ্রাম কেন্দ্র সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে আরো থাকছে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও প্রার্থনা ফারদিন দীঘির একক ও দলীয় নাচের মনোমুগ্ধকর পরিবেশনা। অনুষ্ঠানে তারকা কণ্ঠশিল্পী পার্থ বড়ুয়া ও নিশিতা বড়ুয়া গাইবেন জনপ্রিয় গান ‘পেট ফুরেদ্দে তোয়ার লাই’।

ফোক ও রক গানের সমন্বয়ে গান করবেন কণ্ঠশিল্পী তাসনিম আনিকা। তিনি গাইবেন ‘অলিরও কথা শুনে বকুল হাসে’ গানের মতো দর্শকনন্দিত গান। অনুষ্ঠানে থাকছে চট্টগ্রামের খ্যাতিমান ফ্যাশন কোরিওগ্রাফার লিটন দাসের পরিচালনায় জনপ্রিয় মডেলদের অংশগ্রহণে বিশেষ র‌্যাম্প শো।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *