সন্ধ্যা ৭:০২ শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৯ বছর ধরে ধূমপান করছি, ফুসফুস প্রায় শেষের দিকে: আরশ খান

বিনোদন ডেস্ক :

অভিনেতা আরশ খান সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে ধূমপান ও ভেপিংয়ের ভয়াবহ ক্ষতির দিক তুলে ধরেছেন। নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি ধূমপানকারী এবং যারা এই আসক্তিতে জড়াতে চলেছেন, তাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

আরশ খান জানান, স্কুলজীবন থেকে বন্ধুদের সঙ্গে শুরু করা ধূমপান গত ১৯ বছরে তার ফুসফুসের ব্যাপক ক্ষতি করেছে। সিগারেট ছাড়ার জন্য তিনি ভেপিং শুরু করলেও এর ক্ষতি সিগারেটের চেয়ে তিন গুণ বেশি বলে তিনি উপলব্ধি করেছেন। মাত্র ৬ মাসে তার ফুসফুস আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।আরশ তার পোস্টে লিখেছেন, “বিশ্বাস করো সুস্থ থাকার চেয়ে বড় ফ্লেক্স আর কিছু নাই।” তিনি বলেন, ধূমপান ছেড়ে দিলে ফুসফুস স্বাভাবিক হতে প্রায় ৯ মাস সময় লাগে। তবে এমন কিছু ক্ষতিও হয় যা আর কোনোদিন ঠিক হয় না।

তিনি ধূমপান ও ভেপিং উভয়ই সম্পূর্ণরূপে এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। তিনি ভেপিংয়ের ক্ষতির কথা উল্লেখ করে বলেন, এর মাধ্যমে ফুসফুসের যে ক্ষতি হয়, তার কোনো চিকিৎসা বা ওষুধ নেই এবং সেই অংশটি সারা জীবনের জন্য অকেজো হয়ে যায়। তিনি লিখেছেন, “সিগারেট এমন প্রেমিকা যাকে ছাড়লে একদম ছেড়ে দিতে হবে, সিগারেট ছাড়তে গিয়ে ভেপ নামক প্রেমিকাকে রিবাউন্ড বানানো যাবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *