বিকাল ৫:৩৯ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৭ বছরেই দুই সন্তানের মা,১৮ তে ডিভোর্স ঊর্বশী’র

বিনোদন  প্রতিবেদক : একতা কাপুরের হিন্দি টিভি সিরিয়াল ‘কসৌটি জিন্দেগি কে’ এর ঊর্বশী ঢোলাকিয়া অভিনীত খলচরিত্র কমলিকা বসুকে দর্শকদের মনে আছে নিশ্চয়ই। পর্দায় কমলিকা সব সময়ই পরিকল্পনা করতেন অন্যের জীবনের শান্তি ছিনিয়ে নেওয়ার। কিন্তু বাস্তবের কমলিকা’র জীবন পুরো উল্টো। তিনি নিজেই অনেক যন্ত্রণার শিকার। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন এই ঊর্বশী ঢোলাকিয়া।

ওই সাক্ষাৎকারে ঊর্বশী জানিয়েছেন, বাড়ির অমতে মাত্র ১৬ বছর বয়সে বিয়ে করেন তিনি। তখনও স্কুলের গণ্ডি শেষ হয়নি তার। এক বছর পর মাত্র ১৭ বছর বয়সে ঊর্বশী যমজ সন্তানের জন্ম দেন। কিন্তু তার বিবাহিত জীবন সুখের হয়নি। বিয়ের পর থেকেই চলত মানসিক নির্যাতন। এই কারণে এক বছরের মধ্যেই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তিনি। বয়স তার তখন কেবল ১৮ বছর।

যে বয়সে নিজে স্কুলে পড়ার কথা সেই বয়সেই ঊর্বশীর ঘাড়ে দুই সন্তানের দায়িত্ব। সাক্ষাৎকারে তিনি বলেন, বিচ্ছেদ সবসময়ই অত্যন্ত বেদনার। ওই সময় তার মানসিক যন্ত্রণা এতই বেড়ে যায় যে, কখনও কখনও নিজেকে এক মাসের জন্য ঘরবন্দি করে ফেলতেন। কারও সঙ্গে কোনো কথা পর্যন্ত বলতেন না। কেবলই অতীতের স্মৃতিচারণ করতেন আর ভাবতেন – তার সঙ্গে কেনো এমন হলো।

কঠিন সময়ে ঊর্বশী’র পাশে দাঁড়ান তার বাবা – মা। তাইতো তাদেরকে ধন্যবাদ দিয়ে ঊর্বশী বলেন, আমার বয়স খুবই কম ছিল। যদি বাবা – মা আমার পাশে না থাকতেন, জানি না আমি কী করতাম।

মাত্র আঠেরো বছর বয়স থেকেই সিঙ্গেল মাদার তিনি। দুই ছেলে সাগর আর ক্ষিতীশকে মানুষ করতে হয়েছে। দুই ছেলে কি কখনও বাবার কথা কিংবা তার বিবাহবিচ্ছেদের কথা জিজ্ঞেস করে ? উত্তরে ঊর্বশী বলেন, না, ওরা পরিষ্কার বলে দিয়েছে যে, এই বিষয়ে কোনো কথা ওরা জানতে চায় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *