বিকাল ৫:৩৭ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে ১১ কেজি গাঁজা সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার

টঙ্গী প্রতিনিধি : ১১ কেজি মাদকদ্রব্য গাঁজা সহ দুই জন আসামী গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের দিক নির্দেশনায়, অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার এর তত্ত্বাবধানে টঙ্গী পূর্ব থানার একটি টিম অফিসার ইনচার্জ, টঙ্গী পূর্ব থানা, জিএমপি, গাজীপুর এর নেতৃত্বে টঙ্গী পূর্ব থানাধীন নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করিয়া ইং ১৬/০৬/২০২৩ তারিখ ২০.৫০ ঘটিকার সময় ০২(দুই) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলোঃ ১. মোঃ বিল্লাল হোসেন(৩৩), পিতা-মৃত হানিফ,মাতা-মোছাঃ সালেহা বেগম,স্থায়ী:গ্রাম-পশ্চিম আরিচপুর, নতুন বাজার রেলওয়ে কোলনী কোয়াটার, থানা-টঙ্গী পূর্ব, জেলা-গাজীপুর।২. মোঃ আদম আলী(৩২), পিতা-মোঃ আসকার আলী, মাতা-সাহেদা বেগম,স্থায়ী-গ্রাম- মধ্য বাড়েরা,মজিদ মার্কেট খাঁ বাড়ি, থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ, বর্তমান: গ্রাম- পশ্চিম আরিচপুর,নতুন বাজার রেলওয়ে কোলনী কোয়াটার রফিক এর বাসার ভাড়াটিয়া, থানা- টঙ্গী পূর্ব, জেলা -গাজীপুর।

আসামীগণ দীর্ঘদিন ধরে তার সহযোগীদের সাথে নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত হতে মাদক সংগ্রহ করে টঙ্গী সহ বিভিন্ন জায়গায় ক্রয়-বিক্রয় করে আসছে।
উক্ত ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

টঙ্গী পূর্ব থানা এলাকার সন্ত্রসাী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, চোর ও চোরাই মালামাল ক্রয়-বিক্রয়কারী, কিশোর গ্যাং এবং যে কোন দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানা পুলিশি অভিযান অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *