রাত ১০:১০ শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

য়েট এ ‘দাস্তান-ই-ইনকিলাব’ নামের গ্রন্থের মোড়ক উন্মোচন

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) মোড়ক উন্মোচন করা হয়েছে জুলাই আন্দোলনের স্মৃতিস্মারক। ‘দাস্তান-ই-ইনকিলাব’-নামের এই এই বইটির মোড়ক উন্মোচন করা হয় গত ৫ আগস্ট মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পশ্চিম গ্যালারিতে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে।

স্মারকটির মোড়ক উন্মোচন করেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। মোড়ক উন্মোচন করে উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেন, “জুলাই এর স্বীকৃতি স্মারক আমাদের জন্য গর্বের। এই ম্যাগাজিন প্রকাশ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, এটি ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে।”

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মাহবুবুল আলম, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ মামুনুর রশিদ । স্বৈরাচার পতনের এক বছর পূর্তিতে বিশ্ববিদ্যালয়ের ভাষা ও সাহিত্য সংসদ, বহ্নিশিখা পাঠচক্র এর যৌথ উদ্যোগে স্মৃতিস্মারকটি প্রকাশ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট শিক্ষার্থীরা। বইটিতে স্থান পেয়েছে জুলাই আন্দোলনে অংশ নেওয়া চুয়েট শিক্ষার্থীদের ২০ টিরও বেশি স্মৃতিচারণমূলক লেখা, ৫টি প্রবন্ধ, রয়েছে জুলাই আন্দোলন নিয়ে দেওয়াল লিখন ও আন্দোলনের বিভিন্ন মুহূর্তের ছবি।

স্মারক গ্রন্থের সম্পাদক আবু মাহদী বলেছেন “চুয়েটিয়ানরা জুলাইয়ে দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলনে অংশগ্রহণ করে। আমরা মনে করি, এই ইতিহাস সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। সেই চিন্তা থেকেই বহ্নিশিখার পক্ষ থেকে ‘দাস্তান-ই-ইনকিলাব’ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।ভাষা ও সাহিত্য সংসদের সভাপতি উম্মে মাবরুরা উমামা বলেন চুয়েট ভাষা ও সাহিত্য সংসদ ও বহ্নিশিখা পাঠচক্র এর এই যৌথ প্রকাশনা ‘দাস্তান-ই-ইনকিলাব’। চুয়েট শিক্ষার্থীদের মধ্যে সাহিত্যচর্চার বীজ বপন করা চেষ্টাসহ প্রগতি ও ন্যায়ের পক্ষে থাকার অনুপ্রেরণা জোগাবে এই প্রকাশনা। উল্লেখ্য, চব্বিশ জুলাই আন্দোলনে চুয়েটের অসংখ্য শিক্ষার্থী সক্রিয়ভাবে অংশ নেয়। সেই আন্দোলনের কিছু চিত্র, অভিজ্ঞতা ও মুহূর্ত উঠে এসেছে এই দাস্তান-ই-ইনকিলাব প্রকাশনায়।

 

facebook sharing button

messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
sharethis sharing button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *