রাত ৮:৫০ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাসান আরিফের প্রথম মৃত্যুবার্ষিকী পালন

বিনোদন ডেস্ক :বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ এর সাবেক সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী ও নির্দেশক হাসান আরিফ এর প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পয়লা এপ্রিল শনিবার বিকেলে এ আয়োজনে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। জোটের সহ-সাধারণ সম্পাদক আহমেদ গিয়াসের সঞ্চালনায় বিভিন্ন মাধ্যমের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বরা আলোচনা করেন। তাঁদের মধ্যে রয়েছেন আবৃত্তিশিল্পী গোলাম সারওয়ার, নাট্যলিল্পী ও সংগঠক মিজানুর রহমান, আহমেদ গিয়াস, আবৃত্তিশিল্পী আজহারুল হক আজাদ, আখতারুজ্জামান, গণসঙ্গীত শিল্পী মিজানুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সঙ্গীতা ইমাম, আবৃত্তিশিল্পী ও সাংবাদিক মীর মাসরুর জামান রনি, আবৃত্তিশিল্পী মাসুদুজ্জামান, সাংস্কৃতিক সংগঠক মানজারুল ইসলাম সুইট এবং অন্যরা। আলোচকরা আবৃত্তিশিল্পী ও নির্দেশক এবং সাংস্কৃতিক সংগঠক হিসেবে হাসান আরিফের অবদানের কথা স্বীকার করেন। তাঁরা বলেন, হাসান আরিফ যেমন উঁচু মানের আবৃত্তিশিল্পী ছিলেন তেমন‌ই সুদক্ষ সাংস্কৃতিক সংগঠক ছিলেন। সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে হাসান আরিফ মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার কাজে নিজের জীবনকে নিবেদন করে গেছেন বলেও মন্তব্য করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *