
স্টাফ রিপোর্টার : এ বছর ৩য় বারের মত অনুষ্ঠিত হয়ে গেল বঙ্গবন্ধু ইনোভেশন গ্রান্ট (বিগ) ২০২৩। উদ্যোগতা ও স্টার্টআপদের জন্য তাদের উদ্ভাবনী ধারনাগুলো প্রদর্শন করা এবং তা বাস্তবায়নের জন্য আর্থিক সহযোগীতা দেয়ার লক্ষ নিয়ে ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকি উপলক্ষে আই সি টি ডিভিশন, ইনোভেশন আইডিয়া এন্ড এন্টারপ্রেনারশিপ একাডেমী (iDEA), বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (BCC), স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড এর সহযোগিতায় যাত্রা শুরু করে বঙ্গবন্ধু ইনোভেশন গ্রান্ট (বিগ)।
এবছর বঙ্গবন্ধু ইনোভেশন গ্রান্ট (বিগ) ২০২৩ এ অংশগ্রহন করে ৭০০০ স্টার্টআপ। ১৭ই জুন শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিগ ২০২৩ এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। বিগ এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে সেরা ৫২ টি স্টার্টআপকে বিজয়ী ঘোষনা করা হয়, যার মধ্যে যায়গা করে নেয় স্বাস্থ্য সেবা। স্বাস্থ্য সেবা একটি (ওয়েবসাইট এবং অ্যাপ বেজড) অনলাইন হেলথ কেয়ার প্ল্যাটফর্ম, যার পরিচালনা করে স্বাস্থ্য সেবা লিমিটেড ( একটি হেলথটেক স্টার্টআপ) । সেরা ৫২ টি স্টার্টআপকে দেয়া হয় সর্বমোট ৭ কোটি টাকার অনুদান ।
স্বাস্থ্য সেবার যাত্রা শুরু ২০২১ সালে। এক বছরের ও বেশী সময় নিয়ে রিসার্চ এন্ড ডেভলপমেন্ট শেষে ২০২২ এর মে মাসে বানিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য বাজারে আসে স্বাস্থ্য সেবার ওয়েবসাইট ও অ্যাপ।
স্বাস্থ্য সেবা এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে একজন চিকিৎসা সেবাকামী তার রোগ বা সমস্যা অনুযায়ী নিজের এলাকার বা দেশের যে কোন শহরে সেবাপ্রদাণকারী সঠিক / প্রোযোজ্য ডক্টর কে খুজে নিতে পারেন। ডক্টরের অভিজ্ঞতা, বিশেষত্ব এবং তিনি কি কি রোগ বা সমস্যার জন্য সেবা প্রদান করেন; সে সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। এবং সেই ডক্টরের সাথে ফিজিক্যাল অ্যাপয়েন্টমেন্ট বা ভিডিও কন্সালটেশন অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারেন।
স্বাস্থ্যা সেবা বাংলাদেশের একমাত্র অনলাইন হেলথ কেয়ার প্ল্যাটফর্ম, যেখানে একই সাথে ফিজিক্যাল অ্যাপয়েন্টমেন্ট বা ভিডিও কন্সালটেশন অ্যাপয়েন্টমেন্ট বুকিং করা যায়। ডক্টর নির্বাচন করার পর তার সাথে ফিজিক্যাল অ্যাপয়েন্টমেন্ট বা ভিডিও কন্সালটেশন অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে সময় লাগে ১ মিনিটেরও কম। এবং, স্বাস্থ্য সেবা থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডক্টরের চেম্বারে গিয়ে ডক্টরের সাথে দেখা করার জন্য ১৫ মিনিটের বেশী সময় অপেক্ষা করতে হয় না। স্বাস্থ্য সেবা ডক্টর নির্ধারিত কনসালটেশন ফী এর বাইরে সেবাগ্রহীতা থেকে সার্ভিস চার্জ হিসেবে কোন টাকা নেয় না। স্বাস্থ্য সেবার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট সার্ভিস একদম ফ্রি!
এছাড়াও স্বাস্থ্য সেবাতে রয়েছে ২৪/৭ ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স সার্ভিস এবং রেগুলার চেকআপের জন্য অন-কল ডক্টর অ্যাট হোম সার্ভিস । স্বাস্থ্য সেবা গত ১ বছড় ধরে দিনরাত ২৪ ঘণ্টা জুড়ে ঢাকায় ৩০ মিনিটের মধ্যে এবং দেশের ৬৪ টি জেলায় ৪৫ মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স সার্ভিস দিয়ে আসছে। ঢাকায় ৩০ মিনিটের মধ্যে এবং দেশের ৬৪ টি জেলায় ৪৫ মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স সার্ভিস শুধুমাত্র স্বাস্থ্য সেবাতেই পাওয়া যায়। স্বাস্থ্য সেবার বয়েছে ১টি আইসিইউ, ১টি লাশবাহী ফ্রিজিং ভ্যান সহ মোট ৩টি নিঃজস্ব অ্যাম্বুলেন্স। এছাড়াও, ৩০ মিনিটে অ্যাম্বুলেন্স সার্ভিস দেয়ার এক্সক্লুসিভ এগ্রিমেন্টের আওতায় সারাদেশে পার্টনার নেটওয়ার্কে ৪০০ টির ও বেশী অ্যাম্বুলেন্স ।
ডক্টর অ্যাপয়েন্টমেন্ট সার্ভিস ও অ্যাম্বুলেন্স সার্ভিস নিয়ে দেশের ও বিদেশের ১০৭ টি হসপিটাল এবং হেলথ কেয়ার সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠানের এর সাথে কাজ করছে স্বাস্থ্য সেবা।
কথা হয় কোম্পানীর ফাউন্ডার ও ম্যানেজিং ডিরেক্টর ওয়াজিহা ইসলাম তাসিন ও সি ই ও মোঃ আলী মহসিন এর সাথে।
তারা বঙ্গবন্ধু ইনোভেশন গ্রান্ট (বিগ) ২০২৩ এ অংশগ্রহন এর সম্পর্কে আমাদের জানান,
“১৮ এপ্রিল ২০২৩ এ বিগ ২০২৩ এর ওয়েবসাইটে আমরা পিচ ডেক সহ এপ্লাই করি। আমাদের মত আরো ৭০০০ স্টার্টআপ এপ্লাই করে। সেখান থেকে প্রিলিমিনারি স্ক্রিনিং এর মাধ্যমে ৩০০ জন এর মত বাছাই করা হয়। আমরা সেখানে ছিলাম। এই ৩০০ স্টার্টআপ কে অনলাইন পিচিং এর জন্য ডাকা হয়। সেখান থেকে নির্বাচিত হয়ে আমরা যায়গা করে নেই সেরা ১০৫ এ।
এরপর আমাদের এই সেরা ১০৫টি স্টার্টআপ থেকে ১ জন করে ১০৫ জনকে নিয়ে যাওয়া হয়ে ৩ দিনের বুটক্যাম্প এ – যশরে অবস্থিত শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে। স্বাস্থ্য সেবা থেকে এই বুটক্যাম্প-এ অংশগ্রহন করেন কো-ফাউন্ডার (চিফ অফ প্রোডাক্ট ডেভলপমেন্ট এন্ড মার্কেটিং) প্রসূন বেপারী ।
এখানে আমাদের ৩ দিন ব্যাপী ১১টি সেশনে, ব্যাবসার কনসেপ্ট, ফিজিবিলিটি, স্ট্রাটিজি, ইমপ্লিমেন্টেশন, টিম ম্যানেজমেন্ট, স্টোরি টেলিং এর উপর বিস্তারিত প্রশিক্ষন দেয়া হয়। শেষ দিন এ আমাদের কে বিভিন্ন ইনভেস্টর এর সামনে পিচ করার সুযোগ করে দেয়া হয়।
এর পর জুন এর ১৪,১৫,১৬ তারিখে অনুষ্ঠিত হয় ফাইনাল পিচিং রাউন্ড । সেখান থেকে সেরা ৫১ টি স্টার্টআপ কে দেয়া হয় বঙ্গবন্ধু ইনোভেশন গ্রান্ট। আলহামদুলিল্লাহ আমরা সেরা ৫১ এর মধ্যে যায়গা করে নিতে পেরেছি ।
বঙ্গবন্ধু ইনোভেশন গ্রান্ট এর মাধ্যমে আমরা শুধু ১০ লক্ষ টাকা অনুদান-ই পাই নি, আমরা ব্যাবসা সম্পর্কে শিখতে পেরেছি বিস্তরভাবে বিভিন্ন মেন্টর দের কাছ থেকে। স্টার্টআপ দের কাছে বঙ্গবন্ধু ইনোভেশন গ্রান্ট একটি জাতীয় পর্যায়ের স্বীকৃতি এবং সম্মাননা । “
বঙ্গবন্ধু ইনোভেশন গ্রান্ট (বিগ) ২০২৩ এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানের সভাপতি হিসেবে বাংলাদেশ আই সি টি বিভাগের প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক, প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা জনাব সালমান ফজলুর রহমান (এম,পি) উপস্থিত ছিলেন।
এছাড়াও অনেক গন্যমান্য অতিথিবৃন্দের সাথে উপস্থিত ছিলেন, (iDEA) – এর প্রজেক্ট ডিরেক্টর (জয়েন্ট সেক্রেটারী – আই সি টি ডিভিশন) মোঃ আলতাফ হোসেন, বিগ ২০২৩ এর কো-অর্ডিনেটর জনার সিদ্ধার্থ্য গোস্বামী, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড ম্যানেজিং ডিরেক্টর ও এর সি ই জনাব সামী আহমেদ এবং আই সি টি ডিভিশন এর সচিব জনাব মোঃ শামসুল আরেফিন।