রাত ১০:১৩ শনিবার ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

স্বাধীনতা লেখক সাংবাদিক শিল্পী গৃহায়ণ সমবায় সমিতির ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রির্পোটার: আজ ১৪ মার্চ ২০২৬, রবিবার বিকালে সমবায় অধিদপ্তর নিবন্ধীত গাজীপুরের “স্বাধীনতা লেখক সাংবাদিক শিল্পী গৃহায়ন সমবায় সমিতি লি: এর উদ্যোগে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জয়দেবপুর শহরের রাজবাড়ী রোডে ফুড পার্ক রেষ্টুরেন্টে উক্ত ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ভিডিপি ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক মো: বাবলু মিয়া, বিশেষ অতিথি ছিলেন, বীরমুক্তিযোদ্ধা মো: সাইদুল হক মোল্লা, আনসার ভিডিপি ব্যাংকের জয়দেপুর শাখার ব্যবস্থাপক মো: মঞ্জুরুল ইসলাম, রত্নগর্ভা মিসেস আমেনা খাতুন। আলোচনা করেন, লালন গবেষক মো: রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম মানিক, মো: হাসান আলী প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মো: নজরুল ইসলাম খান। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও দৈনিক পূর্বাভাস পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আইয়ুব রানা, সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক লাবীব উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *