রাত ১২:২৬ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌম্যদীপকে চুপিসারে বিয়ে করলেন অঙ্কিতা

বিনোদন  প্রতিবেদক : কলকাতার টিভি চ্যানেল জি বাংলার প্রচার চলতি সিরিয়াল ‘জগদ্ধাত্রী’ টিআরপিতে এখনও শক্ত অবস্থান ধরে রেখেছেন। এই সুবিধা সিরিয়ালটির নাম ভূমিকার অভিনেত্রী অঙ্কিতা মল্লিক বিশাল জনপ্রিয়তা পেয়েছেন। বাংলাদেশী এই সুন্দরী তরুণী অভিনেত্রী তারসহ অভিনেতার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন বলে শোনা যাচ্ছে। জোর গুঞ্জন চলছে – জগদ্ধাত্রী সিরিয়ালে তার নায়ক চরিত্রের অভিনেতা সৌম্যদীপের সঙ্গে নাকি প্রেম করছেন অঙ্কিতা। এই জুটি নাকি গোপনে প্রেম করার পর চুপিসারে বিয়েও সেরে নিয়েছেন!

উৎসুক দর্শক – পাঠকের অনেকেই তাই জানতে চান আসলেই অঙ্কিতা বিয়ের পিঁড়িতে বসছেন কিনা।

কলকাতার গণমাধ্যম থেকে জানা যায়, গেলো কয়েক সপ্তাহ ধরে টিআরপি রেটিং তালিকায় নিজেদের জায়গা অত্যন্ত শক্তভাবে ধরে রেখেছে জগদ্ধাত্রী ধারাবাহিকটি। আর সেই সুবাদে দর্শকমহলে বর্তমানে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এই ধারাবাহিকের অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। এই ধারাবাহিকটিতে দ্বৈত চরিত্রে দেখা যায় জগদ্ধাত্রী অর্থাৎ জ্যাসকে। আর ঠিক তার বিপরীত অর্থাৎ স্বয়ম্ভুর চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা সৌম্যদীপ মুখোপাধ্যায়। যার জনপ্রিয়তাও দর্শকমহলে বর্তমানে বেশ তুঙ্গে।আর এরই মাঝে মাঝেই গুঞ্জন উঠেছে – এই জুটি গোপনে বিয়ে করেছেন।

দর্শকমহলে জোর গুঞ্জন – বাস্তবে নাকি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন অঙ্কিতা ও সৌম্যদীপ। যদিও এখন ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলতে নারাজ এই জুটি। আর ঠিক এরই মাঝে নতুন করে বউ এর সাজে দেখা গেল অঙ্কিতাকে। যেখানে দেখা যাচ্ছে লাল শাড়ি, লাল ব্লাউজ, হাতে শাঁখা – পলা, গলায় – কানে সোনার গয়না ও সিঁথিতে সিঁদুর পড়ে একেবারে নববধূর বেশে লাজুক হাসিতে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন তিনি। মূলত এটা নিয়েই দর্শকমহলে শুরু হয়েছে গুঞ্জন।

জানা গেছে, বর্তমানে জুটির অনুগামীদের একটাই – প্রশ্ন তাহলে কি এবার বাস্তবেও পরস্পরের সাথে বিয়ে সেরে ফেললেন সৌম্যদীপ ও অঙ্কিতা ? এর পাশাপাশি অভিনেত্রীর নববধূর লুকে অনেকেই ফিদা হয়ে গেছেন। উৎসুক জনতার অনেকেই জানতে চান অভিনেত্রী বিয়ের পিঁড়িতে বসছেন কিনা। জানা গেছে, আপাতত বিয়ে করছেন না অঙ্কিতা। অভিনেত্রীর পোস্ট করা ছবিটি একটু ভালোমতো দেখলেই বোঝা যাবে যে তিনি কেবলমাত্র ফটোশুটের কারণেই এই রূপ ধারণ করেছেন। সম্ভবত ধারাবাহিকের কৌশিকীর বিয়ের দৃশ্যের কারণেই এমনটা সেজেছেন তিনি।

অন্যদিকে একটি সংবাদ মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেতা সৌম্যদীপ জানান, তাদের বিয়ের গুঞ্জনটা পুরোটাই ভুল। তারা দুজন কেবলমাত্র ভালো বন্ধু। এর চেয়ে বেশি আর কিছু নয়। এমনকি তারা এ নিয়ে খুব একটা মাথা ঘামাতেও চান না। এককথায় পুরোটাই গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন তিনি। তবে তাদের মধ্যে আদৌ কোনো প্রেমের সম্পর্ক রয়েছে কিনা, সেটা একমাত্র সময়ই বলতে পারবে। যদিও এখন এসব না ভেবে নিজেদেরকে ক্যারিয়ারেই বেশি করে ফোকাস করতে চান এই দুই নতুন তারকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *