সন্ধ্যা ৭:১১ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোনার বারসহ বিমানবন্দর স্বাস্থ্য কর্মকর্তা আটক

চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চারটি সোনার বারসহ বিমানবন্দর স্বাস্থ্য কর্মকর্তাকে আটক করা হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। বিমানবন্দর কাস্টমস কর্মকর্তারা এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বিমানবন্দর কাস্টমসের তথ্যমতে, আটক ব্যক্তির নাম এম জেড এ শরীফ। তিনি চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের অধীন বিমানবন্দরে স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ২৭তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা। তাঁর কাছ থেকে উদ্ধার করা চারটি সোনার বারের ওজন ৪৬৪ গ্রাম, যার বাজারমূল্য ৪০ লাখ টাকা।

ঘটনার বর্ণনা দিয়ে চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার বদরুজ্জামান মুন্সী বলেন, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার একটি উড়োজাহাজ আজ চট্টগ্রাম বিমানবন্দরে আসে। উড়োজাহাজে বিমানবন্দর স্বাস্থ্য কর্মকর্তা শরীফের এক আত্মীয় আসেন। আলাউদ্দিন নামের এই যাত্রীর কাছ থেকে চারটি সোনার বার নিয়ে বিমানবন্দরের বাইরে পাচার করতে যাচ্ছিলেন শরীফ। এ সময় তাঁকে সন্দেহ হয় বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমস কর্মকর্তাদের। তাঁরা তাঁকে চ্যালেঞ্জ করেন। তাঁকে স্ক্যানিং গেটে নেওয়া হয়। তল্লাশি করে তাঁর কাছে চারটি সোনার বার পাওয়া যায়। আটক বিমানবন্দর স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে কাস্টমস আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *