
বিনোদন প্রতিনিধি :
এমডি ইকবালের নতুন ছবি ‘ডেডবডি’। সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে ছবিটি। একইসঙ্গে সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমাটির গল্প ও নির্মাণের প্রশংসা করেন বলে জানান পরিচালক মোহাম্মদ ইকবাল। পরিচালক বলেন, সিনেমার শুটিংয়ের সময় পরিকল্পনা ছিল এটি ঈদে মুক্তি দেয়ার। সে অনুযায়ী কাজ শেষ করেছি। ঈদেই আসছে ‘ডেডবডি’। এ ছবিতে অভিনয় করেছেন ওমর সানী, শ্যামল মাওলা, রোশান, মিষ্টি জাহান ও ভারতের অন্বেষা।