বিকাল ৪:০৬ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেন্টমার্টিন সৈকতে ভেসে আসল অজ্ঞাত দুই তরুণ -তরুণীর লাশ র

কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের সেন্ট মার্টিন সৈকতে জোয়ারের পানিতে ভেসে আসা অজ্ঞাতনামা দুই তরুণ-তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

শুক্রবার (১১ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে সেন্ট মার্টিনের দক্ষিণপাড়ার হলবুনিয়া এলাকার সমুদ্রসৈকত থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, শুক্রবার সকালে সেন্টমার্টিনদ্বীপের জেটিঘাট হতে আনুমানিক ৪ কিলোমিটার দক্ষিণে হুলবুনিয়া নামক স্থানে সমুদ্র সৈকতে দু’টি অর্ধগলিত অজ্ঞাত মরদেহ জোয়ারের পানিতে ভেসে আসে। এ ঘটনাটি জানার পর স্থানীয় পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দু’টি উদ্ধার করে।

সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ি দায়িত্বরত এসআই নুরে আলম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শুক্রবার বেলা ১১টার দিকে দ্বীপের সমুদ্র সৈকতের হুলবুনিয়া নামক স্থান থেকে দু’টি অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। উদ্ধার করা লাশে একজন নারী ও অপরজন পুরুষ। তাদের বয়স আনুমানিক ৩০-৪০ হতে পারে।

তিনি আরও জানান, মরদেহ দু’টির সুরতহাল রিপোর্ট তৈরি করা হয় এবং ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *