রাত ৯:০৫ শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে বিএনপির ৩১ দফা দাবিতে লিফলেট বিতরণ ও পথসভা

সুনামগঞ্জ  প্রতিনিধি :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দাবিতে সুনামগঞ্জে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় শহরের কাজির পয়েন্ট থেকে লিফলেট বিতরণ শুরু হয়।জেলা বিএনপি ও আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা এবং সাবেক হুইপ প্রয়াত ফাজলুল হক আছপিয়ার পুত্র ব্যারিস্টার মোহাম্মদ আবিদুল হক (আবিদ) এই কর্মসূচির নেতৃত্ব দেন।

লিফলেট বিতরণের পর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন ব্যারিস্টার আবিদুল হক। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জজ কোর্টের স্পেশাল পাবলিক প্রসিকিউটর ও বিএনপি নেতা অ্যাডভোকেট আনিসুজ্জামান শামীম, বিএনপি নেতা মাকসুদুল হক জোহা, অ্যাডভোকেট জালাল উদ্দিন আসপিয়া, যুবদল নেতা তৌহিদ আহমেদ চৌধুরীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।পথসভায় ব্যারিস্টার আবিদুল হক বলেন, “বিএনপি জনগণের দল। এ দলে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের কোনো স্থান নেই। আমরা জনগণের অধিকারের কথা বলি।” তিনি আরও বলেন, “আমার বাবা ফজলুল হক আছপিয়া আমৃত্যু বিএনপির রাজনীতি করে গেছেন। আমি তাঁর গর্বিত সন্তান হিসেবে সুনামগঞ্জবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *