রাত ৮:৪১ সোমবার ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে মূল মালিককে প্রতারক সাজিয়ে উচ্ছেদ করে জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন ।

 

সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধিঃ সীতাকুণ্ডে মূল মালিককে প্রতারক সাজিয়ে উচ্ছেদ করে জায়গা দখলের অভিযোগ । সীতাকুণ্ড উপজেলার কুমিরা জোড় আমতল এলাকার আহম্মদ মিয়াঁর বাড়িতে এই ঘটনা ঘটেছে । শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল এগারোটার সময় সীতাকুণ্ড প্রেসক্লাবের হল রুমে সংবাদ সম্মেলনে অভিযোগ উত্থাপন করেন আহমদ মিয়াঁর পুত্র মোঃ ওমর ফারুক ও মোঃ আবু তাহের । তারা লিখিত অভিযোগে বলেন ২০১৯ সালে আমার চাচা আবদুল হক ও নুরুল হক নিজের স্বত্ব বিক্রি করে নিঃস্বত্ববান হন । পরবর্তীতে আমার চাচা আবদুল হক আমার বাবা আহমদ মিয়াঁর অংশ জালিয়াতি করে উক্ত সম্পত্তি নামজারী করে ফেলেন । এক পর্যায়ে তারা আমাদের উচ্ছেদ করে জায়গাটি দখল করে নেন । এর পর আমার চাচা আবদুল হকের ওয়ারিশ নুরুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারক সাজিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়ানোর মতো হীন কাজে লিপ্ত হন । আমরা জনগণের কাছে ভূমিদস্যু নুরুল ইসলামের বিচার চাই । তারা আরো বলেন, এই ঘটনায় আমরা কোন উপায় না পেয়ে সমাজের শেষ আশ্রয় স্হল গণমাধ্যম কর্মী সাংবাদিকদের কাছে ছুটে এসেছি । আপনারা এই বিষয়টি তুলে ধরে সমাজের সবাইকে জানার সুযোগ করে দিবেন এই প্রত্যাশা করি । সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মোঃ নাঈম উদ্দিন, মাসুদ পারভেজ ও সাহেদ প্রমুখ ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *