বিকাল ৫:২৯ শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে সংঘাত, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাজী সালাউদ্দিনের সংবাদ সম্মেলন

 

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর, ২০২৬) চট্টগ্রামের সীতাকুণ্ডে দলের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও মহাসড়ক অবরোধের অপ্রীতিকর ঘটনা ঘটে। উক্ত সহিংসতার সুনির্দিষ্ট প্রতিবাদ ও নিজেদের অবস্থান পরিষ্কার করতে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর, ২০২৬) সীতাকুণ্ড প্রেস ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলন করেছেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা কাজী মো. সালাউদ্দিন।
সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে আয়োজিত সংবাদ সম্মেলনে কাজী মো. সালাউদ্দিন গত ১ সেপ্টেম্বরের সহিংস ঘটনার জন্য দলীয় প্রতিপক্ষ বিএনপির সাবেক চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরীর অনুসারীদের দায়ী করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনের বক্তব্যে চট্টগ্রাম উত্তেজলা বিএনপি’র যুগ্ম আহবায়ক কাজী মো.সালাউদ্দিন দাবি করেন, ১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তাঁদের শান্তিপুর্ণ কর্মসূচি পূর্বনির্ধারিত ছিল। কিন্তু প্রতিপক্ষ আসলাম চৌধুরীর অনুসারীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা দিয়ে সংঘাতের সৃষ্টি করে। তিনি জানান, সংঘাত সৃষ্টির মাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে এবং বহিরাগত সন্ত্রাসীদের এনে শান্ত এলাকাকে অশান্ত করার চক্রান্ত করা হচ্ছে। তিনি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দলীয় হাইকমান্ড ও আইনশৃঙ্খলা বাহিনীকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

মূলত ১ সেপ্টেম্বর
দুপুরে পৌরসভা গেট ও হাসান গোমস্তা মসজিদ এলাকায় দুই পক্ষের মিছিল মুখোমুখি হলে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার সূচনা হয়। একপর্যায়ে লাঠিসোটা ও রড নিয়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনার জের ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড ও বাঁশবাড়িয়া অংশে দীর্ঘ সময় যান চলাচল ব্যাহত হয়, যা পরবর্তীতে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে স্বাভাবিক হয়।
সংবাদ সম্মেলনে কাজী সালাউদ্দিনের সাথে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপি’র সদস্য সচিব কাজী মো. মহিউদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন দুলাল, কুমিরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মনির, ৪নং মুরাদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আকবর হোসেন, বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপি নেতা ইউসুফ আজাদ , কুমিরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দোহা,পৌর বিএনপি নেতা মোহাম্মদ আলীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় জ্যেষ্ঠ নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *