রাত ৪:৩২ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

 

সীতাকুণ্ড প্রতিনিধি: বিএনপি-জামায়াত ঘোষিত অবৈধ অবরোধের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ও শান্তি সমাবেশ করেছে সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগ।

রোববার সকাল থেকে বায়োজিদ ​​লিংক রোডের পশ্চিম পাশে শান্তি সমাবেশ শেষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এসএম আল মামুনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়।

প্রধান অতিথির বক্তব্যে এস এম আল মামুন বলেন, বিএনপি নেতারা ঘরে বসে ফেসবুকে হরতাল ডেকে লেবার নিয়ে রাস্তায় গাড়ি পোড়ানোর রাজনীতি করছেন! বাংলাদেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।

সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলে করিম চৌধুরী নিউটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজম খান, বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছাদাকাত উল্লাহ মিয়াজী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি এস এম আল নোমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *