রাত ৪:২১ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে ১৪ দলের সমর্থন

স্টাফ রিপোর্টার : আজ  ৩১মে ২০২৩, বুধবার, দুপুর ১টায় সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিনের সভাপতিত্বে ও সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খানের পরিচালনায় বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মেয়র পদপ্রার্থী জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরীর সাথে ১৪দলভুক্ত দলসমূহের সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনু্ষ্ঠিত হয়। সভায় মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীকে ১৪দলের পক্ষ থেকে সমর্থন প্রদান করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সিলেট জেলা শাখার সভাপতি জননেতা লোকমান আহমদ, সিলেট জেলা শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) জননেতা সফিকুর রহমান চৌধুরী, মহানগর শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জাসদ সিলেট মহানগর শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) ফারুক আহমদ, জেলা শাখার সাধারণ সম্পাদক কে,এ, কিবরিয়া চৌধুরী, মহানগর শাখার সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, দফতর সম্পাদক মাহমুদুল হক চৌধুরী, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা শাখার সভাপতি সিকান্দর আলী,সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) দীনবন্ধু মিত্র, গণতন্ত্রী পার্টি সিলেট জেলা শাখার সভাপতি আরিফ মিয়া, সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী,বাংলাদেশের সাম্যবাদী দল সিলেট জেলা শাখার সম্পাদক ব্রজগোপাল চৌধুরী, কেন্দ্রীয় সদস্য মোশাহিদ আহমদ,
ন্যাপ সিলেট জেলা শাখার সভাপতি এম এ মতিন, সাধারণ সম্পাদক ইসমত ইবনে ইসহাক। জাতীয় পার্টি (জেপি) সিলেট জেলা শাখার সভাপতি ইফতেখার আহমদ লিমন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *