
.
সিলেট প্রতিনিধি : শায়খুল হাদিস আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ি (রহ.) ছিলেন বাংলাদেশের আলেম সমাজ ও সর্বশ্রেণীর মানুষের অন্যতম অভিভাবক। জাতীয় ও সামাজিক সংকটে তিনি দায়িত্বশীল অভিভাবকের ভূমিকা পালন করে গেছেন। তিনি ছিলেন সর্বমহলে গ্রহণযোগ্য ব্যক্তি ও সার্বজনীন আস্থার জায়গা। তার ইন্তেকালে জাতি একজন অভিভাবককে হারালো।
গতকাল বুধবার বিকেলে সিলেট নগরের দরগাহ গেইটে শহীদ সোলেমান হলে নাগরিক স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন।
সম্মিলিত নাগরিক কমিটির আহ্বায়ক সৈয়দ মবনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল,সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, আযাদ দ্বীনি এদারায়ে তালিম বাংলাদেশের মহাসচিব মাওলানা আব্দুল বছির, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।আযাদ দ্বীনি এদারায়ে তালিম বাংলাদেশের মহাসচিব মাওলানা আব্দুল বছির, দরগাহ হযরত শাহজালাল (রহ.) মাদরাসার নায়েবে মুহতামিম হাফিজ মাওলানা আসাদ উদ্দিন,
মাওলানা রেজাউল হক ও হেলাল হামামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সম্মিলিত নাগরিক কমিটির সদস্য সচিব কাউন্সিলর রেজওয়ান আহমদ।
অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন শায়খুল হাদিস মাওলানা মনসুরুল হাসান রায়পুরী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জামিআ সিদ্দিকিয়ার শিক্ষার্থী এহসান আহমদ রুহান। সঙ্গীত পরিবেশন করেন নয়াসড়ক মাদরাসার শিক্ষার্থী আবদুর রাজ্জাক।