দুপুর ১:৩৪ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সায়েম সিকদারের ঈদুল ফিতরের শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানার  সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল টঙ্গী পূর্ব থানার সাংস্কৃতিক সম্পাদক  সায়েম সিকদার।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র মাহে রমজানের এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর মাঝে আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর। ঈদ মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও সৌহার্দ্যের বন্ধনকে আরও সুদৃঢ় করে।
সায়েম সিকদার বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হলো ধনী-গরিব নির্বিশেষে সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করা। তাই সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই হওয়া উচিত ঈদের মূল চেতনা।
তিনি আরও বলেন, দেশের মানুষের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি। সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে পরিবার-পরিজন ও প্রিয়জনদের সঙ্গে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারে।
শেষে তিনি দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *