বিকাল ৪:০৬ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় হোটেলে অভিযান চালিয়ে ইয়াবাসহ দম্পতি গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরায় বিশেষ অভিযান চালিয়ে হোটেল কক্ষ থেকে ৪০০ পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (২ জুলাই) দুপুর ৩টা ১৫ মিনিটে সাতক্ষীরা শহরের সংগীতা সিনেমা হলের মোড় সংলগ্ন আবুল কাশেম সড়কের পাশের হোটেল আল-কাশেম ইন্টারন্যাশনালের ৬ষ্ঠ তলার ৬০৬ নম্বর কক্ষে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার বাগমুছা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মো. রাব্বি ইসলাম (২৫) এবং তার স্ত্রী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বংশীপুর গ্রামের মহসিন গাজীর মেয়ে সাথী সুলতানা (২১)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *