রাত ৮:৪৯ শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা ওয়াজ উদ্দিনের রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল

 

টঙ্গী প্রতিনিধি
গতকাল রবিবার দুপুর ১২টায় উত্তরায় ৮০ ও ৯০ দশকের কলমযোদ্ধা দৈনিক সংবাদ পত্রিকার সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা ওয়াজ উদ্দিনের রোগমুক্তি কামনা করে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেন উত্তরা পশ্চিম থানা প্রেসক্লাব। উত্তরা পশ্চিম থানা প্রেসক্লারের ভারপ্রাপ্ত সভাপতি তাওহীদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য আলোচনা করেন টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী, সাংবাদিক উন্নয়ন কেন্দ্রের সভাপতি অলিদুর রহমান অলি, সাধারণ সম্পাদক শাহজাহান শোভন, উত্তরা পশ্চিম থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনির হোসেন, অর্থ সম্পাদক এফ এম ইব্রাহিম, সাংবাদিক জয়নাল আবেদীন, নূর হোসেন, মজিবুর রহমান, তানিম হোসেন প্রমূখ। আলোচনা বক্তরা বলেন তিনি দীর্ঘ ৪০ বছর যাবৎ সাংবাদিকতা করে আসছে । সমাজ ও রাষ্ট্র তার কাছে অনেক ঋণী। সে সুস্থ হয়ে আবার সাংবাদিকতা পেশায় যুক্ত হবেন এই কামান করি। আলোচনা শেষে সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা ওয়াজ উদ্দিনের রোগমুক্তি কামনা করে দোয়া করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *