রাত ১২:৫০ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ দল হিসেবে বিশ্বকাপের টিকিট পেল নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্ক রিপোর্ট :
ওয়ানডে বিশ্বকাপের সবশেষ দল হিসেবে টিকিট কাটলো নেদারল্যান্ডস। তবে তাদের উঠে আসাটা একটা কাকতালীয় বিষয়। কেননা বিশ্বকাপের কোয়ালিফাই রাউন্ডে দুর্দান্ত ছিল জিম্বাবুয়ে। কিন্তু শেষ দু’ম্যাচে পরাজিত হয়ে বিশ্বকাপের টিকিটের রেস থেকে ছিটকে যায় তারা।
অথচ শ্রীলঙ্কার পর জিম্বাবুয়েকেই সম্ভাব্য দল হিসেবে দেখছিল সকলেই। তবে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েকে বিদায় করে দেয়া স্কটল্যান্ডও বিশ্বকাপের টিকিট কাটতে ব্যর্থ হলো। তাদেরকে হারিয়ে সর্বশেষ দল হিসেবে ওয়ানডে বিশ্বকাপের টিকিট কেটেছে নেদারল্যান্ডস।
বৃহস্পতিবার (৬ জুলাই) অনুষ্ঠিত হওয়া ম্যাচে স্কটিশরা আগে ব্যাট করে ২৭৭ রানের বড় লক্ষ্য দাঁড় করায়। জবাবে নেদারল্যান্ডস সেই টার্গেট ৪ উইকেট ও ৪৩ বল হাতে রেখে টপকে যায়। বল হাতে স্কটিশদের ৫ উইকেট তুলে নেয়ার পর ব্যাট হাতে দুর্দান্ত সেঞ্চুরি তুলে দলের জয়ে বড় ভূমিকার রাখেন ডি লিড।

টস হেরে আগে ব্যাট করা স্কটল্যান্ড ব্রেন্ডন ম্যাককালামের সেঞ্চুরিতে ৯ উইকেট হারিয়ে ২৭৭ রান সংগ্রহ করে। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৬৪ রান আসে অধিনায়ক রিচি বেরিংটনের হাত ধরে। নেদারল্যান্ডসের হয়ে ডি লিড ৫টি, রায়ান ক্লেইন ২টি ও ভ্যান বিক ১টি উইকেট লাভ করেন।
জবাবে নেদারল্যান্ডস ডি লিডের সেঞ্চুরিতে কোনো ঝামেলা ছাড়াই ম্যাচ জিতে নেয়। লিড ৯২ বলে ৭ চার ও ৫ ছয়ে ১২৩ রান সংগ্রহ করেন। দ্বিতীয় সবোর্চ্চ রান করেন বিক্রমজিত সিং (৪০)। স্কটল্যান্ডের হয়ে মিচেল লেসেক ২টি, ম্যাককালাম, ওয়াট ও গ্রেভস একটি করে উইকেট লাভ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *