রাত ১২:৪৬ শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরু বিনা ২৫ ধান আবিষ্কার করেছেন কৃষিবিজ্ঞানী সাকিনা খানম

 

স্টাফ রিপোর্টার : দীর্ঘ ৮ বছরের গবেষণায় দেশে প্রথমবারের মতো অতি লম্বা ও সবেচেয়ে সরু বিনা ২৫ ধান আবিস্কার করেছেন তিনি। এই বছর সফলভাবে এই ধানের উৎপাদন করা হয়েছে।

আগে ব্যবসায়ি প্রতিষ্ঠানগুলো মোটা ধান উৎপাদন করে মিশিনে কেটে মিনিকেটে বা চিকন চালের বিভিন্ন প্রিমিয়াম জাত বলে মার্কেটে চালিয়ে দিত। এখন থেকে দেশেই সরাসরি খেতে উৎপাদিত হবে সরু এবং লম্বা চিকন চালের ধান।

এই বিনা ২৫ ধান উৎপাদনে খরচ কম লাগবে, সাথে এটির পুষ্টিগুণ অন্য যেকোনো চাউলের চাইতে বেশি।
প্রচলিত বোরো ধানের জাতের চেয়ে এই ধানে রোগ ও পোকার আক্রমণ হওয়ারও সম্ভাবনা নেই। সাথে চাষে কৃষকের পানি যেমন কম দিতে হবে তেমনি ইউরিয়া সারও কম লাগবে। এক কেজি ধান বীজ থেকে পাওয়া যাবে প্রায় ৮০ কেজি ধান। দেশে চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা যাবে এই ধান।

সাকিনা খানম কাজ করছেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের কৃষিবিজ্ঞানী হিসেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *