রাত ৮:০৮ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সম্রাট জাহাঙ্গীরের পরিচালনায় নাটক ‘ নোনা জলে প্রেম ‘ আসছে

 

বিনোদন ডেস্ক : তরুণ প্রজন্মের প্রতিভাবান নাট্য পরিচালক সম্রাট জাহাঙ্গীরের পরিচালনায় ও জিয়াউল হাসান নিকসনের গল্পে নাটক ‘নোনা জলে প্রেম ‘। নোনা জলে প্রেম নাটকে অভিনয় করেছেন নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি,জাভেদ গাজী,খালিদ হাসান প্রমুখ। এই নাটকটি অতিশীঘ্রই জনপ্রিয় চ্যানেল গ্লোবাল টিভি এন্টারটেইনমেন্টে দেখতে পাবেন। নাটকের পরিচালককে নাটক সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন একজন মিস্ত্রি বালু কাটার ড্রেজার নিয়ে নদীতে বসবাস করে কিন্তু তার নদীর নোলা পানি খেতে ভালো লাগে না বিধায় পাশে এক মেয়ের বাড়িতে গিয়ে কলসি ভরে পানি এনে খায় আর এভাবে পানি আনার জন্য যাওয়ার মাধ্যমে এক সময় ঐ বাড়ির মেয়েকে ভালো লেগে যায় আর একভাবেই চলতে থাকে নাটকের নাটকীয়তা। তাই নাটকটি দেখতে হলে সবাই কে গ্লোবাল টিভি এন্টারটেইনমেন্ট চ্যানেলের সাথেই থাকতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *