রাত ২:১২ রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সম্মিলিত সাংস্কৃতিক জোট টঙ্গীর বিশেষ প্রতিনিধি সভা অনুষ্ঠিত

টঙ্গী প্রতিনিধি :

সম্মিলিত সাংস্কৃতিক জোট, টঙ্গীর আয়োজনে জিসিসি, টঙ্গীর সেমিনার কক্ষে ২৬ এপ্রিল বিকাল ৪টায় বিশেষ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। টঙ্গী জোটের সভাপতি এড. শওকত আলীর সভাপতিত্বে সভায় আলোচনা করেন ও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি শেকানুল ইসলাম শাহী, নিজাম উদ্দিন, মুস্তাফা কামাল বাদল, এইচ এম ফারুক, সাধারণ সম্পাদক সৈয়দ আতিক, কাওসার কবির, তামান্না ইসলাম, শাহজাহান শোভন, আঃ আজিজ টিপু, অমল কৃষ্ণ রায়, হাবিবুর রহমান, জেবুন্নেছা জামান চুমকি প্রমুখ। স্থানীয় ও জাতীয় সাংস্কৃতিক পরিবেশ, সংকট ও সংকট থেকে উত্তরণের উপায় প্রভৃতি বিষয়ে আলোচনা হয়। সভায় সাংস্কৃতিক চর্চা ও আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আন্দোলন ও স্মরণ, উদ্ভাবনী কর্মসূচি, সেমিনার, কর্মশালা, সামাজিক যোগাযোগ প্রভৃতি বিষয়ে দুই বছর মেয়াদি ৭০ সদস্য বিশিষ্ট সাতটি উপকমিটি গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *