
টঙ্গী প্রতিনিধি :
আজ ৮ মার্চ ২০২৪ রোজ শুক্রবার দিনব্যাপী সম্মিলিত সাংস্কৃতিক জোট, টঙ্গীর চতুর্দশ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এডভোকেট শওকত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ আতিকের পরিচালনায় সম্মেলনে শোক প্রস্তাব গৃহিত, অর্থ ও সাধারণ সম্পাকের রিপোর্ট উপস্থাপন ও অনুমোদিত হয়।
জাতীয় সঙ্গীত ও জোট সঙ্গীতের মধ্যদিয়ে জোটভুক্ত ৮টি সংগঠনের ৪০জন প্রতিনিধি নিয়ে সম্মেলন শুরু হয়। সম্মেলনে আগামী ২০২৪-২০২৬ মেয়াদে কাযনির্বাহী কমিটি গঠিত হয়।
কার্যকরী কমিটির সদস্যরা হলেন সভাপতি এডভোকেট শওকত আলী, সভাপতি মন্ডলী সদস্য শেকানুল ইসলাম শাহী, মাধব আচার্য, নিজাম উদ্দিন, এইচ,এম ফারুক, সাধারণ সম্পাদক সৈয়দ আতিক, সহ-সাধারণ সম্পাদক তামান্না ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহজাহান শোভন, অর্থ সম্পাদক উজ্জল লস্কর, প্রচার ও প্রকাশনা সম্পাদক আতিক মুসাফির, তথ্য ও গবেষণা সম্পাদক মশিউর রহমান, দপ্তর সম্পাদক অমল কৃষ্ণ রায়, নির্বাহী সদস্য মোস্তফা কামাল বাদল, কাউসার কবির, এম এ মালেক, আজিজ টিপু, জহিরুল আলম বাঁধন, হারুন অর রশিদ, হাবিবুর রহমান, নাজমুল হোসেন মন্ডল।