
বিনোদন প্রতিবেদক : গেলো কয়েকদিন ধরে হ্যালোউইন ভাইবে নানা ধরনের বিশেষ লুকে দেখা দিচ্ছেন তারকারা। এর ওপর রেট্রো থিমের লুক এখন খুবই ট্রেন্ডি। আর রেট্রো যুগকে প্রতিনিধিত্ব করতে প্রথম যে কয়টি বিষয়ের কথা আমাদের মনে হয় তার অন্যতম হচ্ছে ল্যান্ডলাইন ফোন। সেই সময়ে কর্ডলেস ফোন ছিল অত্যন্ত আরাধ্য। আর এমনই এক স্পেশাল ফোন সেটের সঙ্গে বেড়ে উঠেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।
ভাবনা আছে অত্যন্ত ইন্সটারেস্টিং একটি বিড়ালের আদলের ফোন সেট। এটি আসলে তার শৈশবের এক বড় অংশ। তাই তো হ্যালোউইনের বিশেষ সাজে এই ফোনটিকেই নিজের লুকের হিরো করেছেন ভাবনা। ক্যাপশনে একে ক্যাট ফোন বলেছেন। রেট্রো থিমের স্পুকি এই লুকে ভাবনাকে মনে হচ্ছে রোমাঞ্চ উপন্যাসের পাতার নায়িকার মতো। আকর্ষণীয় সাজপোশাক আর নজরকাড়া এই প্রপসের সমন্বয়ে রীতিমতো তাক লাগালেন তিনি। ছবিগুলো অন্তর্জালে বেশ ছড়িয়েও পরেছে।