রাত ১:৩২ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সমকামী সম্পর্কে জড়িয়েছিলেন প্রিয়াংকা

বিনোদন  প্রতিবেদক : জনপ্রিয় বলিউড তারকা প্রিয়াংকা চোপড়া পেশাগত কাজে কয়েক বছর আগেই বলিউড ছেড়ে পাড়ি দিয়েছেন হলিউডে। সেখানে কাজ করছেন ডোয়েন জনসন তথা দ্য রক, কিয়ানু রিভস্, রিচার্ড ম্যাডেনের মতো প্রথম সারির তারকাদের সঙ্গে। কর্মজীবনের পাশাপাশি ঢেলে সাজিয়েছেন নিজের ব্যক্তিগত জীবনও।

প্রিয়াংকা সংসার পেতেছেন হলিউডের অন্যতম জনপ্রিয় ও নামজাদা পপ তারকা নিক জোনাসের সঙ্গে। মেয়ে মালতী মেরিকে নিয়ে লস অ্যাঞ্জেলেসের প্রাসাদোপম বাড়িতে সুখের সংসার এই সাবেক বলিউড তারকার। নিকের সঙ্গে গাঁটছড়া বাঁধার আগে ঠিক কেমন ছিল প্রিয়াংকার ব্যক্তিগত জীবন ? সেটা নিয়েই মুখ খুললেন প্রিয়াংকা নিজেই।

ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায়, কয়েক বছর আগে করণ জোহরের টক শো ‘কফি উইথ করণ’ এ ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন প্রিয়াংকা। ওই টিভি শো’তে করণ তাকে প্রশ্ন করেন – তিনি কখনও কোনো সমকামী সম্পর্কে জড়িয়েছিলেন কি না ? উত্তরটা দিতে গিয়ে ইতস্তত বা কোনো রকমের হেঁয়ালি না করে প্রিয়াংকার বলেছিলেন – হ্যাঁ। পরে তিনি আরও পরিষ্কার করে জানান, এক সময় সমকামী সম্পর্কে জড়িয়েছিলেন তিনি।

জানা যায়, নিকের সঙ্গে চারহাত এক হওয়ার আগেই একাধিক চর্চিত প্রেমের সম্পর্কে জড়িয়েছেন প্রিয়াংকা। বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গেও জড়িয়েছিল তার নাম। পরে সেই সমীকরণ এমন জায়গায় পৌঁছায়, যে শাহরুখের স্ত্রী গৌরী খান বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত প্রায় নিয়েই ফেলেছিলেন। এরপর অবশ্য শাহরুখ স্ত্রী গৌরীকে প্রতিশ্রুতি দেন যে, আর কোনো কাজ করবেন না তার সঙ্গে। সেই থেকে দু’জনকে আর এক ছবিতে দেখা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *