বিকাল ৫:০১ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ধ্যা সাতটায় তফসিল ঘোষণা

ডেস্ক রিপোর্ট :
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল আজ সন্ধ্যা ৭টায় তফসিল ঘোষণা করবেন। বুধবার (১৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে সকাল ১০টায় অনুষ্ঠিত তফসিল ঘোষণা উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে এ কথা বলেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।

তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের জন্য বুধবার বিকেলে ২৬তম কমিশন সভা অনুষ্ঠিত হবে। এরপর সন্ধ্যা ৭টায় সব গণমাধ্যমে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন সিইসি।

নির্বাচন কমিশন সূত্র থেকে জানা যায়, আজ বিকেল ৫টায় কমিশনের বৈঠক রয়েছে। বৈঠকের পর তফসিল ঘোষণা করবেন সিইসি। আর নির্বাচন হতে পারে জানুয়ারির প্রথম সপ্তাহে।

এদিকে তফসিল ঘোষণাকে কেন্দ্র করে মঙ্গলবার (১৪ নভেম্বর) আগারগাঁওয়ে কমিশন ভবন ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে নির্বাচন কমিশন ভবনের সামনে পুলিশের মহড়াও দেখা গেছে। এছাড়া কমিশন ভবনে এনআইডি সংশোধনের জন্য ব্যক্তিগত শুনানি বন্ধ করা রয়েছে।

দেশে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন, নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮৫২ জন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনভিত্তিক ভোটার তালিকা চূড়ান্ত করেছে ইসি। এ তালিকা অনুযায়ী সংসদ নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। এ নির্বাচনে ভোট দেবেন ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন ভোটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *