
সন্দ্বীপ প্রতিনিধি :
সন্দ্বীপে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত উন্মুক্ত ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ইং-এর ফাইনাল ম্যাচ।
ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোস্তফা কামাল পাশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, রহমতপুরের সাবেক চেয়ারম্যান হাসানুজ্জামান মামুন, জেলা যুবদলের সহ-সভাপতি মোক্তাদের মাওলা, উপজেলা যুবদলের আহ্বায়ক নিঝুম খান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সহিদুল ইসলাম সহিদ এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শিমুল সহ দলীয় ও ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ।
ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে মাঠ। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজক কমিটি অতিথিদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।