
শ্রীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে আজ সকাল আটটায় বৃষ্টির জন্য প্রার্থনায় মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে নামাজ অনুষ্ঠিত হয় । সৃষ্টিকর্তার সদয় রহমতের দৃষ্টিতে এ পৃথিবী শীতল হয়ে উঠতে পারে সেকেন্ডেরও কম সময়ে । আমরা ক্ষমা চাই মহান আল্লাহর কাছে ।
পৃথিবীতে বৃষ্টি আসুক ।
এলাকাবাসীর উদ্যোগে এই নামাজে ইমামতি করেন আল্লামা আবু সাঈদ সুফি । নামাজের পর সকলেই মোনাজাতে অংশ নেন । গুড়ি গুড়ি বৃষ্টিও হয় নামাজের সময়ই । মহান আল্লাহ আমাদের রহমত দান করুন, আমীন ।