
ডেস্ক রিপোর্ট : কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানা রচিত ‘শোককাব্য’র পাঠ আলোচনা এবং সম্পাদিত অর্ধ সাপ্তাহিক সুবাণীর subanitv.live-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ৭ আগস্ট কালিয়াকৈর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহফুজুল ইসলাম। সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার
আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। অনলাইন প্রেস ইউনিটির প্রতিষ্ঠাতা মোমিন মেহেদীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কালিয়াকৈর পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুস সাত্তার, খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. বখতিয়ার, কালিয়াকৈর প্রেসক্লাবের নির্বাহী সভাপতি সরকার আব্দুল আলীম, সহ-সভাপতি এম তুষারী, সাধারণ সম্পাদক মাহবুব হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম হোসেন প্রমুখ। এসময় প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহফুজুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন আর স্মার্ট বাংলাদেশকে আমাদের অবিচ্ছেদ্য সমর্থন জানাতে হবে। যাতে করে স্মার্ট বাংলাদেশের পথচলা অব্যাহত থাকে।