রাত ৮:০৬ সোমবার ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শেষ মহূর্তের প্রচারণা; আজ ঢাকার ছয় জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান

অনলাইন ডেস্ক :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র তিনদিন বাকী। শেষ মহূর্তের প্রচারণায় আজ রাজধানী ঢাকার ছয়টি জনসভায় ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা জানানো হয়।

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন জানান, রোববার ঢাকা উত্তরের ছয়টি সংসদীয় আসনে ওই ছয়টি জনসভা হবে।

ঢাকা-১৭ আসনে নিজ নির্বাচনী এলাকা ইসিবি চত্বরে বেলা দুইটায় প্রথম জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। এ ছাড়া ঢাকা-১৬ আসনে পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠে ২টা ৪০ মিনিটে, ঢাকা-১৫ আসনে মিরপুর-১০ গোলচত্বর-সংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয়ে ৩টা ৩০ মিনিটে, ঢাকা-১৪ আসনে ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয় গেটে ৪টা ২০ মিনিটে, ঢাকা-১৩ আসনে শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে ৫টা ১০ মিনিটে এবং ঢাকা-১১ আসনে বাড্ডার সাঁতারকুলের সানভ্যালি মাঠে সন্ধ্যা ৬টায় জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান।

বিএনপি জানিয়েছে, ঢাকা সিটি করপোরেশনের উত্তর ও দক্ষিণে রোববার ও সোমবার মোট ১৪টি জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *