
ডেস্ক রিপোর্ট :
আলহাজ্ব এ কে এম মাহবুবুর রহমান রিটন। সাবেক সফল চেয়ারম্যান। ২ নং নন্নী ইউনিয়ন পরিষদ, নালিতাবাড়ী, শেরপুর। সন্মানিত সদস্য, নন্নী ইউনিয়ন বিএনপি। আলহাজ্ব এ কে এম মাহবুবুর রহমান রিটন নন্নী ইউনিয়নের সকল নাগরিকদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন”পবিত্র ঈদুল ফিতরের এই আনন্দঘন মুহূর্তে সারাদেশের সকল মুসলিম ভাই-বোনকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
রমজানের পবিত্রতা ও সংযম আমাদেরকে ধৈর্য, ত্যাগ ও ভালোবাসার শিক্ষা দেয়। ঈদুল ফিতর হলো এই ত্যাগ ও সংযমের প্রতিদান, যা আমাদের মাঝে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও মানবিকতার বন্ধনকে আরও দৃঢ় করে।
সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। আসুন, ঈদের এই পবিত্র উপলক্ষ্যে আমরা একে অপরের পাশে দাঁড়াই, দুঃখী-অসহায় মানুষের মুখে হাসি ফোটাই এবং সত্য ও ন্যায়ের পথ অনুসরণ করি।