সকাল ৬:৪১ শুক্রবার ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শুটিং শেষ ‘ বয়স আমার বেশি না’, শিগগিরই আসছে নাটকবাজ স্টুডিওর ইউটিউব চ্যানেলে

বিনোদন প্রতিবেদক:
জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান নাটকবাজ স্টুডিওর নতুন নাটক ‘বয়স আমার বেশি না’-এর শুটিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। নাটকটি শিগগিরই নাটকবাজ স্টুডিওর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।
নাটকটির প্রযোজনায় রয়েছেন মনিরুজ্জামান স্বপন। এটি পরিচালনা করেছেন মেরাজ আহমেদ দিপু এবং গল্প ও চিত্রনাট্য লিখেছেন ইন্দ্রজিৎ মন্ডল। নাটকটির চিত্রগ্রহণে ছিলেন সোহাগ শরিফ।
‘বয়স আমার বেশি না’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আ খ ম হাসান, জান্নাত জাহান মাওয়া, তারিক স্বপন, সাইকা আহমেদ, ফজলুর রহমান পলাশ, জয় দত্ত ও অন্দ্রিলা মিমসহ আরও অনেকে।
নাটকটির প্রধান সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন মারুফ আহমেদ হিপু।
শুটিং সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্টরা নাটকটি নিয়ে বেশ আশাবাদী। নির্মাতা ও অভিনয়শিল্পীদের প্রত্যাশা, গল্প ও অভিনয়ের সমন্বয়ে দর্শকদের জন্য ‘বয়স আমার বেশি না’ হয়ে উঠবে উপভোগ্য একটি নাটক।
নাটকটি খুব শিগগিরই নাটকবাজ স্টুডিওর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দর্শকদের জন্য উন্মুক্ত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *