সন্ধ্যা ৬:২৬ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরুখ খানের ‘জওয়ান’ ছবিতে কে এই সঞ্জীতা

 

বিনোদন  প্রতিবেদক : বলিউড বাদশাহ শাহরুখ খান পাঠান ছবির সাফল্যের পর নতুন ‘জাওয়ান’ ছবি নিয়ে আসছেন। তামিল নির্মাতা অ্যাটলি পরিচালিত এই ছবিতে নয়নতারা, দীপিকার পাশাপাশি অভিনয় করছেন কলকাতার বাঙালি অভিনেত্রী সঞ্জীতা ভট্টাচার্য। চমক জাগানিয়া খবর হচ্ছে এই অভিনেত্রীর নানা বাড়ি বাংলাদেশের ময়মনসিংহে।

কলকাতার গণমাধ্যম থেকে জানা গেছে, সঞ্জীতার বাবার নাম সঞ্জয় ভট্টাচার্য। কলকাতার বাসিন্দা তিনি। সঞ্জীতার মায়ের বাড়ি বাংলাদেশের ময়মনসিংহে। সঞ্জীতা দিল্লিতে থাকলেও বাড়িতে তারা বাংলাতেই কথা বলেন। তিনি নিজে ঝরঝরে বাংলা বলতে পারেন। সংগীতে স্নাতক ডিগ্রি নিয়েছেন। এর আগে দুটি হিন্দি ভাষার ওয়েব সিরিজে কাজ করেছেন। ‘জওয়ান’ এর মাধ্যমে বলিউডে অভিষেক হচ্ছে তার। সঞ্জীতা ভট্টাচার্য বলেন, আমি আসলে প্রবাসী বাঙালি। কিন্তু আমার বাবা কলকাতার, মা ময়মনসিংহের। তাই বাঙাল-ঘটি মিলিয়ে বাংলার চলটাই আমাদের বাড়িতে বেশি।

‘জওয়ান’ শাহরুখের বিপরীতে আছেন দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। এছাড়াও অভিনয় করছেন সানায়া মালহোত্রা, যোগী বাবু। একটি বিশেষ চরিত্রে রয়েছেন প্রিয়ামণি। আগামী ৭ সেপ্টেম্বর হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, মালায়ালাম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে এই ছবিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *