বিকাল ৪:৫১ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টমেন্ট কলেজ অ্যালমনাই এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :

শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টমেন্ট কলেজ অ্যালমনাই এসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ২০ রমজান ২১ মার্চ কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। অ্যালমনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুর সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি এ এইচ তানভীর উল্যাহ শান্তর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টমেন্ট কলেজের সম্মানিত অধ্যক্ষ এস এম নজরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এ কে মুরাদ সহ প্রমূখ নেতৃবৃন্দ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দোয়া পরিচালনার মাধ্যমে দেশ ও দেশের বাইরে সকল মুসলিম ভাই -বোনের এবং ফিলিস্তিনের মানুষের জন্য বিশেষ দোয়া করা হয়। সাবেক শিক্ষার্থীদের অংশ গ্রহণের মাধ্যমে ইফতার মাহফিল অনুষ্ঠানটি সুন্দর ভাবে পরিসমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *